বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজিরচর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ডুলজান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুমন বাজিতপুরের গাজীরচর ইউনিয়নের উত্তর ডুলজান গ্রামের আব্দুল মোতালেব মেম্বারের ছেলে।
র্যাব সূত্র জানায়, বাজিতপুরের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এলাকায় দেশীয় অস্ত্রসহ একজন লোক অবস্থান করছে, এমন খবর জানতে পারে র্যাব। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
.png)
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটক সুমন মিয়া এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।