[ দেশজুড়ে ]
‘ব্রাজিলের খেলা’ দেখতে বেরিয়ে ট্রান্সফরমার চুরি, হলেন লাশ
লাশটি উদ্ধার করে পুলিশ
যশোরের অভয়নগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কনক সরদার নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার প্রেমবাগ ইউনিয়নের তীর্থ ধামের সামনে গণি মিয়ার সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কনক একই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোশারফ সরদারের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন কনক। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সকালে স্থানীয় গণি মিয়ার সরিষা ক্ষেতে কনকের কাদামাখা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে তার লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
.png)
অভয়নগর থানার এসআই গোলাম রহমান জানান, কনকের মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!