ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন বাবা-মা, পথে বাসচাপায় মারা গেলেন ৩ জনই

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২৭ নভেম্বর ২০২২
মেয়েকে মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন বাবা-মা, পথে বাসচাপায় মারা গেলেন ৩ জনই
নিহতের স্বজনদের আহাজারি

রোববার সকাল ৯টা। মেয়ে সিমিকে নিয়ে মোটরসাইকেলে করে মাদরাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন মাসুদ রানা। সঙ্গে ছিলেন তার স্ত্রী হাফিজা বেগমও। কিন্তু মাদরাসায় পৌঁছাতে পারেননি তারা। পথেই তাদের চাপা দেয় বেপরোয়া বাস। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজা বেগম। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

রোববার সকালে ঠাকুরগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। তারা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজা বেগম। 

তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর তাদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!