ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গ্রেফতার ভয়ে গাঁজাসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২৯ নভেম্বর ২০২২
গ্রেফতার ভয়ে গাঁজাসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী
গ্রেফতার রাশিদা আক্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন স্বামী-স্ত্রী। মাদক ব্যবসায়ী এ দম্পতিকে ধরতে তাদের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে গ্রেফতারের ভয়ে স্ত্রীকে গাঁজাসহ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান স্বামী। পরে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার হন রাশিদা আক্তার।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামে।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, খানখানাপুর গ্রামের মতিন মল্লিক ও তার স্ত্রী রাশিদা আক্তার দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন। মাদক ব্যবসায়ী এ দম্পতিকে ধরতে সন্ধ্যায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় কৌশলে মতিন মল্লিক বাড়ি থেকে পালিয়ে যান। পরে তার স্ত্রী রাশিদাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের গোয়াল ঘরের ভেতর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মতিন ও রাশিদার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!