[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে মিললো যুবকের ঝুলন্ত লাশ
ফাইল ফটো
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে হৃদয় মৃধা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর দক্ষিণ পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘রোজ হ্যাভেন’ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হৃদয় মৃধা উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত রহমান জানান, খবর পেয়ে ঐ আবাসিক হোটেলের একটি রুমের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!