[ দেশজুড়ে ]
ট্রেনের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ট্রেনের ধাক্কায় চারজন নিহতের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যবিশিষ্ট কমিটি। এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান। এ কমিটির প্রধান রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরান। এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ-নাঙ্গলকোট উপজেলার মাঝ সীমান্ত তুঘুরিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি অটোরিকশা যাত্রীসহ পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশা চালক শহীদ উল্লাহ, একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান, আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান এবং ভরনীখন্ড গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!