ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্যের ঘরে প্রেমিকা, জীবন দিয়ে ১০ বছরের প্রেমের ইতি টানলেন প্রেমিক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১০ ডিসেম্বর ২০২২
অন্যের ঘরে প্রেমিকা, জীবন দিয়ে ১০ বছরের প্রেমের ইতি টানলেন প্রেমিক
প্রশান্ত বিশ্বাস

স্কুলজীবনেই শুরু হয়েছিল প্রেম। এক-দুই বছর নয়; টানা ১০ বছরের সম্পর্ক। প্রেমিকাকে বিয়ে করতে পাঠিয়েছিলেন মা-বাবাকেও। কিন্তু রাজি হননি প্রিয়তমার বাবা। ভালোবাসার মানুষকে না পাওয়ার আশায় ভেঙে পড়েন প্রেমিক। এর মধ্যেই অন্যের সঙ্গে ঘর বাঁধেন প্রেমিকা। আর এ বিয়ে সইতে না পেরে জীবন দিয়ে প্রেমের ইতি টানলেন প্রেমিক।

ঘটনাটি বাগেরহাটের চিতলমারীর। শুক্রবার রাতে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরখলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকের নাম প্রশান্ত বিশ্বাস। ২৪ বছর বয়সী প্রশান্ত একই গ্রামের শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

প্রশান্তেরর বাবা শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, চিতলমারী উপজেলা সদরের এক মেয়ের সঙ্গে প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রশান্তের। সম্প্রতি পারিবারিকভাবে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব দেই আমরা। কিন্তু মেয়েটির বাবা রাজি হননি। এরপর থেকে ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে।

Advertisement

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মেয়েটির বিয়ে হয়ে যায় অন্যত্র। প্রেমিকার বিয়ের খবর শুনে শুক্রবার রাতে বাড়ির পাশের আমগাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমার ছেলে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী বলেন, পরিবারের অনুরোধে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!