ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লবণের মাঠে আইস-ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১১ ডিসেম্বর ২০২২
লবণের মাঠে আইস-ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা
উদ্ধার করা আইস-ইয়াবা

কক্সবাজারের টেকনাফে দুই কেজি আইস উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা।

রোববার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, খারাংখালী লবণের মাঠ দিয়ে মাদকের বড় চালান পাচার হবে- এমন সংবাদে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা। ভোরে নাফনদী পার হয়ে লবণের মাঠ দিয়ে কয়েকজনকে আসতে দেখে সংকেত দেন তারা। একপর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও দুই কেজি ১২৮ গ্রাম আইস উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!