মঙ্গলবার বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের এলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ রাজকী-এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের ছেলে।
জানা যায়, মেরাজ ও তার মামাতো ভাই মোটরসাইকেলে জুড়ী বাজারে যাচ্ছিলেন। পথে এলাপুর এলাকায় সড়কের বাঁকে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেরাজ একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জুড়ী থানার এস আই পরিতোষ চন্দ্র বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।