[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় গাছচাপায় শিশুর মৃত্যু
ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের নিচে চাপা পড়ে আবির হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবির হোসেন একই গ্রামের আবদার আলীর ছেলে।
জানা যায়, বিকেলে রায়পুর গ্রামের জেহের আলীর বাড়িতে একটি গাছে রশি বেঁধে কয়েকজন শিশু দোল খেলছিল। এ সময় গাছটি উপড়ে গেলে আবির এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, খেলার সময় গাছচাপায় ঐ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!