ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১০ ডিসেম্বর ২০২২
বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি

বগুড়া আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় ডুবে আমির হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরে বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় আমির হোসেন। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে ডোবায় ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!