ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে খেলতে ডোবায় পড়ে নিথর ভাই-বোন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২২
খেলতে খেলতে ডোবায় পড়ে নিথর ভাই-বোন
ভাই-বোনের মরদেহ

নাটোরে বাসার পাশের ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের উত্তর বড়গাছা জোলারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- জোলারপাড় এলাকার শিমুল হোসেনের আট বছর বয়সী মেয়ে নোভা আক্তার ও সাত বছরের সম্রাট।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসায় খেলছিল নোভা ও সম্রাট। রান্না শেষে তাদের না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন মা রিতা বেগম। ভাই-বোনের সন্ধানে মাইকিংও করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বাসার পাশের ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!