ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে খেলতে পুকুরে, ভেসে উঠল লাশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৬ সেপ্টেম্বর ২০২২
খেলতে খেলতে পুকুরে, ভেসে উঠল লাশ
ফাইল ছবি

রাজবাড়ী পৌর শহরের পূর্ব ভবানীপুর এলাকায় পুকুরে ডুবে আহমদ উল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহমদ উল্লাহ ভবানীপুর এলাকার রুবেলের ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায় আহমদ। দীর্ঘক্ষণ পার হলেও ঘরে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন তারা।

Advertisement

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জুম্মি নাহদিয়া জানান, দুপুরে এক শিশুকে হাসপাতালে আনেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!