শনিবার সকালে পৌরসভার পূর্ব চিকনমাটি এলাকার একটি পুকুর হতে ওই বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। তিনি উদায়ন পাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ভাসমান ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয় জাহিনুর নামে এক যুবক। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তার পরিবারের লোকজনদের খবর দেন। এলাকাবাসীর সহায়তায় পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
.png)
বৃদ্ধার ছেলে হামিদুল ইসলাম (৫০) জানান, আমার মা দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন। গতকাল শুক্রবার রাতে মাসহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে কখন মা উঠে চলে গেছেন তা বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের গ্রামের লোকজন এসে জানান- তোমার মা পুকুরে পড়ে আছেন।
এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধার দুই ছেলে ও এক নাতিও মানসিক ভারসাম্যহীন ছিল। তারা বাড়ি থেকে বের হয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে।
ডোমার পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।