রাতে বাড়ি থেকে বের হন রেজাদুল, সকালে মিলল ঝুলন্ত লাশ
নওগাঁর রাণীনগরে রেজাদুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেজাদুল ইসলাম বড়গাছা উত্তরপাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসেন রেজাদুল। এরপর রাত আনুমানিক ৩টার দিকে আবারও বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফিরেননি। সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রেজাদুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়।
ওসি আরো জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, রেজাদুল একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি হয়তো আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।