ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিথর হলো স্কুলছাত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২০ ডিসেম্বর ২০২২
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিথর হলো স্কুলছাত্রী
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিথা আক্তার নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশিথা জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে ও স্থানীয় কান্দি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, নিশিথাকে নিয়ে বাবার বাড়ি উপজেলার মহিরখারুয়া গ্রামে বেড়াতে যান মামি সাদিয়া আক্তার। সেখান থেকে নানার বাড়ি শিলাসী গ্রামে ফিরছিলেন। এশিয়ান হাইওয়ে সড়কের ধামাইল এলাকায় পৌঁছালে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে নিচে পড়ে যায় নিশিথা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গফরগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে কেউ কিছু জানাননি। তবে শুনেছি হাসপাতালে মৃত ঘোষণার পর স্কুলছাত্রীকে নিজ বাড়ি ভালুকায় নিয়ে গেছেন স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!