স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দিল নাহার কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করেন এবং রাজাপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।
স্থানীয় মীর সায়মন জানান, নেউরার দিক থেকে একটি অটোরিকশা রাজাপাড়া এলাকার দিকে যাচ্ছিল। এ সময় আর্মি ক্যাম্পের সামনে আসলে ওই নারীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি অটোরিকশা থেকে পড়ে যান।
.png)
তিনি আরো জানান, ওই নারীকে হাসপাতালে নিলেও তার বিচ্ছিন্ন হওয়া হাত অটোরিকশার এক্সেলের মধ্যেই আটকে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মো. নাফিস জানান, একজন হাত বিচ্ছন্ন হওয়া নারীকে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে।