ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইক আরোহীকে বাঁচাতে ব্রেক, বাস উল্টে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ১ জানুয়ারি ২০২৩
বাইক আরোহীকে বাঁচাতে ব্রেক, বাস উল্টে আহত ১৫
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের ঘোষপাড়া এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস ঝিনাইদহ যাচ্ছিল। এ সময় শহরের ঘোষপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এ দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে ইব্রাহিম হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা।

Advertisement

আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, বাসের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!