[ দেশজুড়ে ]
গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি
বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে রাফি উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের শখের পল্লী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবরামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে। আহতের নাম জাফর ইকবাল। তিনি ওই ট্রাকের চালক। তবে কিছু সময়ের জন্য রাফিকে ট্রাক চালাতে দিয়েছিলেন জাফর।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেদওয়ানুর রহিম বলেন, শখের পল্লী বিনোদন কেন্দ্রের সামনে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!