ভাই-বোনদের নিয়ে স্কুলে সৎ মা, ফাঁকা বাসায় ‘যে কাজটি’ করলেন স্কুলছাত্রী
পাবনার চাটমোহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কনক জাহান আঁখি নামে এক স্কুলছাত্রী। বুধবার রাত ৮টার দিকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন। ১৫ বছর বয়সী কনক জাহান আঁখি চাটমোহর পৌরশহরের আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে। তিনি পাবনা শহরের আদর্শ গার্লস বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
আঁখির স্বজনরা জানান, কয়েক মাস আগে মারা যান আঁখির মা। তার বাবা কামাল আবার বিয়ে করেন। চাটমোহর পৌরশহরের আফ্রাতপাড়া মহল্লায় বাড়ি হলেও সম্প্রতি কাজীপাড়া মহল্লায় বাসাভাড়া নেন তার বাবা। বুধবার আঁখির সৎ মা তার ছোট ভাই-বোনদের স্কুলে নিয়ে যান। এ সময় একা বাড়ি ছিলেন আঁখি।
.png)
কিন্তু বিকেলে তার সৎ মা বাসায় ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। এ সময় ডাকাডাকি করেওি তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ভেন্টিলেটর ভেঙে স্বজনরা দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে আঁখির মরদেহ। পরে রাত ৮টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জালাল উদ্দিন জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।