[ রাজধানী ]
বনশ্রীতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ছবি প্রতীকী
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় কবিতা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার দুপুর ১টার দিকে দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিককেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিতার স্বামী মো. সোহাগ মিয়া জানান, তারা খিলগাঁও দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া বাজারের একটি ৫তলা বাড়ির নিচ তলায় থাকেন। তিনি বাড়িটির দারোয়ানে কাজ করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায়। কবিতার বাবার নাম সিরাজুল ইসলাম।
.png)
তিনি জানান,গত এক মাস ধরে কবিতা অসুস্থ ছিল। দুপুরে কবিতার জন্য বাজারে ডাব কিনতে যান। পরে বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে দরজা খুলে দেখেন কবিতা ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না বাধা অবস্থায় ফাঁসিতে ঝুলে আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!