ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে নিথর হলেন বিমানবন্দরের ট্রাফিক হেলপার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৫ জানুয়ারি ২০২৩
বাড়ি ফেরার পথে নিথর হলেন বিমানবন্দরের ট্রাফিক হেলপার
নিহতের আইডি কার্ড

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় ছানোয়ার হোসেন সোহাগ নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ট্রাফিক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী সোহাগ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামের শহিদুর হোসেনের ছেলে।

ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন সোহাগ। পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাককে অতিক্রম করতে যান তিনি। এ সময় মোটরসাইকেলটিকে চাপা দেয় আরেকটি ট্রাক। এতে চাপা পড়ে সোহাগের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!