ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানের এক্সেল ভেঙে সড়কে, ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ৩১ ডিসেম্বর ২০২২
ভ্যানের এক্সেল ভেঙে সড়কে, ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় নাজমুল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

শনিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের  উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাজমুল শেখ উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

কুমারখালী ফায়ার সার্ভিসের সাব অফিসার প্রদীপ কুমার মন্ডল জানান, সকালে ভ্যানে করে কুষ্টিয়া যাচ্ছিল পাঁচ যাত্রী। পথে বাঁশআড়া নামক স্থানে পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের  পড়ে যান যাত্রীরা। এ সময় পেছন থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল শেখ। এ সময় আহত দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায়।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!