ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৭ জানুয়ারি ২০২৩
কুমিল্লায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতি বছরের ন্যায় এবারো স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব কুমিল্লার উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। খান ফাউন্ডেশন এ সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের পিএনপি, এলজি এপে. অ্যাড. সৈয়দ নুরুর রহমান।

এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. অ্যাড. মাহবুবুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি এপে. জসিম উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর আইপিডিজি এপে. অ্যাড. খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে. মাহমুদুল হাসান পাশা, এপে. শাহাজাদা এমরান, এপে. শাহরিয়ার জামান, বর্তমান বর্ষের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মাহফুজুর রহমান, ট্রেজারার এপে. রাজিব হোসেন, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. সৈয়দ আহমেদ লাভলু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মাহমুদুল হাসান মনির, ফ্লোর মেম্বার এপে. নেপাল চন্দ্র দেবনাথ।

Advertisement

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!