রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অনেকে রাস্তার পাশে খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীতের হাত থেকে বাঁচতে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত চারদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনে সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরো কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে।
.png)
এর আগে গত শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।