ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রথম স্বামীর পর দ্বিতীয় স্বামীকেও পিটিয়ে মারল প্রতিবেশী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ৮ জানুয়ারি ২০২৩
প্রথম স্বামীর পর দ্বিতীয় স্বামীকেও পিটিয়ে মারল প্রতিবেশী
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত ৪৩ বছর বয়সী মো. হাবিব মিয়ার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব একই এলাকার হাকিম মিয়ার ছেলে।

এ ঘটনায় প্রতিপক্ষ একই পরিবারের চারজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী সেলিনা বেগম। মামলায় অভিযুক্তরা হলেন- হান্নান মিয়া কাজী, তার স্ত্রী জোসনা বেগম, তাদের দুই ছেলে সোহাগ ও সুমন।

Advertisement

এর আগেও বাড়ির সীমানা নিয়ে বাদীর প্রথম স্বামী নিহত মো. বাতেন মিয়াকে একইভাবে হত্যা করেন অভিযুক্তরা। ওই সময় স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানায় কোনো মামলা করা হয়নি। এরপর দেবর মো. হাবিব মিয়াকে বিয়ে করেন সেলিনা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হান্নান মিয়া কাজী ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল হাবিবের। এ নিয়ে প্রায়ই গায়ে পড়ে নিহতের সঙ্গে ঝগড়া করতেন হান্নান কাজী ও তার পরিবারের লোকজন। ৭ জানুয়ারি দুপুরে ময়লা পানি নিষ্কাশন নিয়ে হাবিবের বাড়ির সামনে এসে ঝগড়া শুরু করেন তারা। একপর্যায়ে হাবিবকে এলোপাতাড়ি মারধর করেন হান্নানের স্ত্রী ও দুই ছেলে। এ সময় বড় লোহার ‘চামচ’ দিয়ে হাবিবের মাথায় আঘাত করেন হান্নানের স্ত্রী জোসনা। এতে অজ্ঞান হয়ে পড়েন হান্নান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। সেখানে বিকেলে তিনি মারা যান।

অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!