ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবজাতক নাতিকে দেখা হলো না দাদির

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১৩ জানুয়ারি ২০২৩
নবজাতক নাতিকে দেখা হলো না দাদির
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে নবজাতক নাতিকে দেখতে যাওয়ার পথে লরিচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪০ বছর বয়সী পারুল বেগম বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের কাছুটিয়া গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী।

আহতরা হলেন- পারুল বেগমের পাঁচ বছরের মেয়ে আয়েশা খাতুন, ছোট বোন ৩৫ বছরের নাসিমা বেগম, নাসিমার ৯ বছরের মেয়ে কোহিনুর খাতুন, বিয়াইন লিপি বেগম ও ৪০ বছরের ভ্যানচালক আব্দুল হান্নান।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, জেলার সিংড়া উপজেলার হাতিয়ানদহে বাবার বাড়িতে সন্তান জন্ম দেন পারুলের পুত্রবধূ। শুক্রবার স্বজনদের নিয়ে অটোভ্যানে নাতিকে দেখতে যাচ্ছিলেন তিনি। আহম্মেদপুর ব্রিজ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় তাদের ভ্যানকে চাপা দেয় নাটোরগামী একটি ট্যাংকলরি। এতে ঘটনাস্থলেই নিহত হন পারুল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ বলেন, ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!