[ দেশজুড়ে ]
ইজতেমায় অংশ নিয়ে ৪৯ মোবাইল চুরি করেন সাগর
গ্রেফতার হওয়া সাগর হোসেন
গাজীপুরের টঙ্গীতে চলা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের মুঠোফোন চুরি করে বগুড়ায় এসে পুলিশের জালে ধরা পড়েছে সাগর হোসেন নামে এক যুবক।
সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন সাগর। সেখান থেকে ৪৯টি চোরাই মুঠোফোনসহ তাকে আটক করা হয়েছে।
আটক সাগর বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, ইজতেমায় অংশ নিয়ে মুসল্লিদের মুঠোফোন চুরি করে বগুড়ায় ফিরে আসেন সাগর। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্ততি চলছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!