ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বাসের ধাক্কায় দাদি-নাতি নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জানুয়ারি ২০২৩
দিনাজপুরে বাসের ধাক্কায় দাদি-নাতি নিহত
ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাসের ধাক্কায় রতন বালা এবং তিথি রানী নামে দুই নারী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দাদি-নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হড়িপাড়া গ্রামের ঘোড়াঘাট-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মনের মেয়ে তিথি রানী এবং বিজয় চন্দ্র বর্মনের স্ত্রী রতন বালা। আহতরা হলেন- করুনা বালা, অরুন বালা এবং অপর্না।

স্থানীয়রা জানান, হড়িপাড়া গ্রামের ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে একটি বিকল বালুবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ঐ সড়কে পাঁচজন যাত্রী নিয়ে একটি ভ্যান ট্রাক্টরটি অতিক্রম করছিল। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরসহ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিথী রানী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রতন বালার মৃত্যু হয়।  

Advertisement

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, দুর্ঘটনা কবলিত ভ্যান এবং ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!