মঙ্গলবার ভোর ৪টার দিকে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এরমধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।
.png)
পদ্মা দক্ষিণ থানার এসআই জামাল হোসেন জানান, ভোরে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বরিশাল থেকে ঢাকা আসছিলেন স্বজনরা। এ সময় পদ্মাসেতুর জাজিরা প্রান্তে পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন নিহত হন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।