মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চাপারশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত নাজমুল হাসান রেদোয়ান একই এলাকার ইয়াকুব আলী দুলালের ছেলে। নাজমুল হাসান স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, রেদোয়ান দুপুরে খাবার শেষে খেলাধুলা করার জন্য বাড়ির পাশে স্কুল মাঠের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় তাদের বাড়ির তার কাকা নূর নবীর ঘরের উঠানের কোণে একটি বড় কড়ই গাছ কাটার কাজ চলছিল। বাড়ি থেকে বের হওয়ার পথে কড়ই গাছটি রেদোয়ানের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।