ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ১৮ জানুয়ারি ২০২৩
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের
ফাইল ছবি

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নয়ন জলি রায় নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানী লেবেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন জলি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি কৈপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী।

আহত ভ্যানচালক ময়নুল ইসলাম সোনারায় ইউনিয়নের জয়চণ্ডি এলাকার বাসিন্দা। তিনি সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সৈয়দপুর জিআরপি পুলিশের পরিদর্শক শফিউল ইসলাম বলেন, ভ্যানে করে চালকসহ চারজন উত্তরা ইপিজেড যাচ্ছিলেন। এ সময়ে চিলাহাটি স্টেশনের দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী নয়ন মারা যান। বাকি দুই যাত্রী নেমে গেলেও আহত হন ভ্যানচালক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!