[ দেশজুড়ে ]
‘পুলিশ স্টিকার’ লাগিয়ে গরু চুরি, ধরা পড়লেন ২ চোর
পুলিশ স্টিকার লাগানো গাড়িটি
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দুই যুবক।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- ২২ বছর বয়সী শাওন দাশ ও ১৯ বছরের আমির হোসেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহম্মেদ বলেন, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিলেন চারজন। টের পেয়ে তাদের ধরার চেষ্টা করেন স্থানীয় লোকজন। এ সময় দুজন পালিয়ে গেলেও দুজনকে ধরে পুলিশে দেন তারা।
ওসি আরো বলেন, আটকদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো গাড়িটি উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!