ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি নিতে বাধা দেওয়ায় ‘স্পর্শকাতর’ স্থানে আঘাত করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৯ জানুয়ারি ২০২৩
মাটি নিতে বাধা দেওয়ায় ‘স্পর্শকাতর’ স্থানে আঘাত করে হত্যা
ফাইল ছবি

শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাত করে বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নের বকুলনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল বারেক ওরফে খোকন মিয়া (৬২) ওই উপজেলার বকুল নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন খোকনসহ কয়েকজনের কাছ থেকে ১০ বছরের জন্য জমি বর্গা নেন। সেখানে চেয়ারম্যান ইটভাটা করেন। ১০ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছুদিন আগে ইটভাটা ভেঙে ফেলেন তিনি। পরে স্থানীয় গিয়াস উদ্দিনের কাছে ভাটার স্থানে পড়ে থাকা ইটের খোয়া বিক্রি করেন।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, গিয়াস উদ্দিন ও তার ছেলে কয়েকজনকে নিয়ে ইটের খোয়া তুলে নেয়ার পর জমির মূল মাটিও নিয়ে যাচ্ছিল। তাতে বাধা দিতে যান খোকন মিয়া। সে সময় সংঘর্ষ হলে গিয়াসউদ্দিন এবং তার ছেলেরা খোকন মিয়ার স্পর্শকাতর জায়গায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!