ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২০ জানুয়ারি ২০২৩
নীলফামারীতে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নীলফামারীতে ২৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন ওই যুবক। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। খাওয়া-দাওয়াও করতেন না। কেউ তার নাম পরিচয়ও জানেন না।

Advertisement

গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব জজ বলেন, আমরা এখন পর্যন্ত তার পরিচয় পাইনি। তবে সোশ্যাল মিডিয়ায় তার ছবিটি দেওয়া হয়েছে। তার পরিচয়টি নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!