[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে পড়েছিল ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার আলীনগর ইউপির মকরমপু্র টেন্ডার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মুনসেদ আলী বলেন, সকাল থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ রেললাইনে পড়েছিল। রাতের কোনো এক সময় নবজাতকটিকে রেললাইনে কেউ ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
.png)
রহনপুর রেলওয়ে পুলিশের এএসআই কাওসার আলী বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!