ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকের ভেতরে মিলল ২ নিরাপত্তাকর্মীর মরদেহ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ১৮ জানুয়ারি ২০২৩
ব্যাংকের ভেতরে মিলল ২ নিরাপত্তাকর্মীর মরদেহ
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাধাগঞ্জ শাখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।

ব্যাংকের ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়া না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!