[ দেশজুড়ে ]
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ধরা খেলেন অস্ত্র ব্যবসায়ী
আটক আকাইদ হোসেন দিপু
বিদেশি পিস্তল ও গুলিসহ আকাইদ হোসেন দিপু (১৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আকাইদ হোসেন দিপু চারঘাট উপজেলার বিজইর গ্রামের ফরমান আলীর ছেলে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলপুকুর থানার জয়পুর নামক এলাকায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলিসহ মো. আকাইদ হোসেনকে আটক করা হয়।
.png)
আকাইদ হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন উদ্ধার করা পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন। তার বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!