[ দেশজুড়ে ]
বগুড়ায় কৃষিজমির মাটি তোলায় ৬ মাসের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয় মাটি তোলার কাজে ব্যবহৃত খননযন্ত্র।
শুক্রবার সকালে সদরের এরুলিয়া ইউনিয়নের বামদিঘী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।
কারাদণ্ডপ্রাপ্তের নাম নাম নুর আলম। তিনি একই গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ইউএনও ডেইলি বাংলাদেশকে বলেন, কৃষিজমির মাটি কেটে অন্য জমির গর্ত পূরণ করছিলেন নুর আলম। তিনি নিজেই জমির মালিক। তাকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে মাটি কেটে গর্ত করা ওই স্থান পূরণের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নুর আলম জেলে থাকলেও তার লোকজন ওই জমি ভরাট করবেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!