ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় শজিমেকে হাজতির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১২ জানুয়ারি ২০২৩
বগুড়ায় শজিমেকে হাজতির মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান। এর আগে, এদিন দুপুরে শজিমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মোক্তার কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাকে গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানান এএসআই রকিবুল।

Advertisement

৪২ বছরের মোক্তার হোসেন বগুড়া সদরের সুলতানগঞ্জ এলাকার আলহাজ্ব মোসলেম উদ্দিনের ছেলে। মাদক আইনে করা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন তিনি।

এএসআই রকিবুল বলেন, জেলা কারাগারের ডেপুটি জেলার মো. শাহরিয়ার কবিরের নেতৃত্বে স্বজনদের কাছে হাজতির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে, লাশের ময়নাতদন্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!