ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৩৫, ১০ এপ্রিল ২০২২
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-ফাইল ফটো

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত ঐ হাজতির নাম মোস্তফা কামাল। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, আশুলিয়া থানার মামলায় বন্দি ছিলেন মোস্তফা কামাল। সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল মারা যায়। ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ২৬ আগস্ট তাকে এ কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কাশিমপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!