শনিবার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়না খাতুন ঝিকরগাছার কালিমন্দির এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী ও মসলেম আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আয়না। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতে তাকে মন্দিরের পাশে ঘরতে দেখেন অনেকে। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। শনিবার সকালে আয়নার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। হাঁটার সময় ক্ষেতে পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।