ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোম্পানীগঞ্জে মিলল মেছোবাঘের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ২১ জানুয়ারি ২০২৩
কোম্পানীগঞ্জে মিলল মেছোবাঘের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি মেছোবাঘের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোছোবাঘের ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।

এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের বসুরহাট-হাজারীহাট সড়ক থেকে এই মেছোবাঘের মরদেহ উদ্ধার করা হয়।   

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মেছোবাঘটি মারা যায়। এরপর মেছো বাঘের মরদেহটি রাস্তায় পড়ে ছিল। পরে শুক্রবার সকাল ৯টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘের মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।    

Advertisement

বন বিভাগের কোম্পানীগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মেছোবাঘের জাত, গোত্র নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোছোবাঘের মরদেহের ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!