[ দেশজুড়ে ]
অনুপস্থিতির কারণ জানতে এসে পেলেন শিক্ষিকার ঝুলন্ত লাশ
ফাইল ছবি
সুনামগঞ্জে ভাড়া বাসায় মিলেছে এক শিক্ষিকার ঝুলন্ত লাশ। রোববার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম সমাপ্তি পাল সোনালী। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার নিবারন চন্দ্র পালের মেয়ে ও একই উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
প্রত্যক্ষর্শীরা জানায়, সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকছিলেন সমাপ্তি। রোববার সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে লোক পাঠান প্রধান শিক্ষক। পরে বাসার দরজায় টেবিল দিয়ে আটকানো দেখেন। এছাড়া সমাপ্তির লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
.png)
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, শিক্ষিকার লাশটি ঘরের একটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!