ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ঝুলন্ত লাশ মিললো স্বামীর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৬ জানুয়ারি ২০২৩
মোবাইলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ঝুলন্ত লাশ মিললো স্বামীর
ফাইল ফটো

বাবার বাড়ি গিয়ে ফেরত না আসা নিয়ে মোবাইলে কথা কাটাকাটির পর স্ত্রীর ওপর অভিমান করে রাসেল মুন্না বেক নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রাম থেকে ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাসেল মুন্না বেক নেত্রকোণা জেলার সদর থানার হরিদাসপুর কাকিয়াকুড়িঁ গ্রামের মো. কাদির বেকের ছেলে। মুন্না বেক শ্রীপুরে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, এক বছর আগে হাসি আক্তারকে বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন মুন্না বেক। সংসারের অভাব অনটন থাকায় বিয়ের ছয় মাস পর স্ত্রী হাসি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেন। কিন্তু এরপর থেকেই মুন্না বেক কাজকর্ম ছেড়ে দেন। এ নিয়ে তাদের সংসারে কলহ শুরু হয়। ১০ দিন আগে স্ত্রী হাসি তার বোনের বিয়ের কথা বলে বাবার বাড়ি চলে যান। এরপর আসবেন না বলে জানান। শুক্রবার সকালে কাজে যাবে বলে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয় মুন্না বেকের।

Advertisement

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেন মুন্না বেক। সকাল সাড়ে ৮টার পর সহকর্মী মুন্না বেককে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বাড়িতে আসেন। ডাকাডাকি করে তাকে না পেয়ে দেয়ালের ছিদ্র দিয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান মুন্না বেককে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার এসআই উজ্জ্বল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্ত্রীর ওপর অভিমান করে মুন্না বেক ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!