ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে স্ত্রীর ঝুলন্ত লাশ, ‘খারাপ’ ভাষায় যে মেসেজ পাঠালেন স্বামী

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৬, ২৮ ডিসেম্বর ২০২২
বাড়িতে স্ত্রীর ঝুলন্ত লাশ, ‘খারাপ’ ভাষায় যে মেসেজ পাঠালেন স্বামী
সালমা আক্তার রক্সি

নোয়াখালীর চাটখিলে সালমা আক্তার রক্সি নামে ২০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের।

বুধবার সকালে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের ছৈয়াল বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমা একই বাড়ির সৌদি প্রবাসী মানিকের স্ত্রী।

নিহতের মা মুন্নি বলেন, ৯ মাস আগে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি নিজের মামাতো বোনের সঙ্গে প্রেম ছিল মানিকের। এ নিয়ে প্রায়ই সালমাকে হুমকি দিতেন মানিকের মামার বাড়ির লোকজন। এমনকি স্বামীর ভাত খেতে দেবে না বলেও হুমকি দেন। এসব নিয়ে স্বামীর সঙ্গে সালমার কলহ শুরু হয়।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার বিদেশ থেকে সালমার মুঠোফোনে হোয়াটসঅ্যাপে খারাপ ভাষায় ভয়েস মেসেজ পাঠান মানিক। পরে এসব কথা শোনাতে মুঠোফোন নিয়ে মেয়েটি আমাদের বাড়িতে আসেন। কিন্তু এর আগেই সব ডিলিট করে দেন স্বামী। এরপর ফের শ্বশুরবাড়ি চলে যান সালমা। মেয়েকে শ্বশুরবাড়ির লোকজনই হত্যার পর ঝুলিয়ে রেখেছেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর বলেন, লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!