[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে হেরোইনসহ আটক ৩
প্রতীকী ছবি
মানিকগঞ্জে ৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় তিন লাখ টাকা।
রোববার বিকেলে জেলা ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার বেউথা ঘাট কাঁচা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বেউথা ঘাট এলাকার সিদ্দিক হোসেনের ছেলে মো. রনি হোসেন, বস্তি এলাকার বাতেনের ছেলে মো. সুজন এবং কুড়িগ্রাম জেলার ঝুলাপাড়া গ্রামের সমশেরের ছেলে মো. মোমিন।
জেলা ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর থানার বেউথা ঘাট কাঁচা বাজারের জনৈক আব্দুল মালেকের চায়ের দোকানের সামনে থেকে মো. রনি হোসেন, মো. সুজন ও মো. মোমিনকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় তিন লাখ টাকা।
.png)
তিনি আরো জানান, আটককৃত সুজনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!