নিহত আমজাদ হোসেন নোয়াখালী জেলার রামগদী গ্রামের আমির হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কে শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের লেদু ফকিরের মেয়ে রুমা বেগমকে বিয়ে করেন আমজাদ। বর্তমানে তাদের সংসারে এক বছরের কন্যা সন্তান রয়েছে। আমজাদ স্থানীয় একটি পোশাক কারাখানায় চাকরির পাশাপাশি অটোরিকশাও চালাতেন।
.png)
কর্ণফুলী থানার এসআই বেলায়েত হোসেন জানান, সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক ঝগড়া বা মান-অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে।