[ দেশজুড়ে ]
পারিবারিক কলহে ‘আত্মগোপন’, একদিন পর মিলল ঝুলন্ত লাশ
ফাইল ছবি
খাগড়াছড়ির রামগড়ের ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের চান্দপাড়া ঢাকা কলোনী এলাকার মো. ইয়াকুব আলী (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহে গতকাল মঙ্গলবার ধরে ‘আত্মগোপনে’ ছিলেন তিনি। ইয়াকুব আলী ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমেস্ত্রী। গত তিন মাস আগে তিনি বিয়ে করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে পারিবারিক কলহের কারণে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে একটি বড় গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত যুবক বছরখানেক আগে থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে গেছে।
রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!