ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ৪ ডিসেম্বর ২০২২
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলায় মাহফুজ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় ৬টার দিকে ঝালকাঠি শহরের পুবালী সড়ক এলাকার ফাতেমা মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মাহফুজ একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

মাহফুজের বাবা মোজাম্মেল হোসেন জানান, শনিবারে বিকেল পৌনে ৪টার দিকে আমরা সবাই বাসার বাইরে গেলে মাহফুজ একাই বাসায় ছিল। বের হওয়ার সময় আমাদের দিকে তাকিয়ে ছিল মাহফুজ। আমরা কিছু বুজতে না পেরে তাকে একাই বাসায় রেখে বের হয়েছিলাম। মাহফুজ নয় মাস আগে বিয়ে করেছিল। মাহফুজের বউ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে। পরে আমরা বাসায় এসে দরজা জানালা সব আটকানো দেখে জানালার গ্লাস ভেঙে তাকালে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে মাহফুজকে ঝুলতে দেখি। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় রশি কেটে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করেছে।

Advertisement

সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, শহরের পুবালী সড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!